আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অথবা যুদ্ধ, দুটির জন্যই প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা অথবা সামরিক সংঘাত- উভয় পরিস্থিতির জন্যই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তুর্কমেনিস্তানে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ বর্তমানে আরও জোরদার করা হয়েছে এবং তেহরান ইতিমধ্যে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে।
তিনি আরও বলেন, ‘সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার ওপর।’ এ ছাড়া কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের শর্ত মেনে নেওয়ার ওপর নির্ভর করছে বলে স্পষ্ট করে দেন তিনি।
আব্বাস আরাঘচি বলেন, ‘আমাদের শর্তগুলো মেনে নিলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং আলোচনা আবার শুরু হবে। অন্যথায় বর্তমান পরিস্থিতিই বজায় থাকবে এবং ইরান কখনোই মাথানত করবে না।’
ডিবিসি/এসডব্লিউএন