ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুরে ৩ মামলা: আসামি ৩৬০০, গ্রেপ্তার ৩২

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুরে ৩ মামলা: আসামি ৩৬০০, গ্রেপ্তার ৩২

সারা বাংলা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুরে ৩ মামলা: আসামি ৩৬০০, গ্রেপ্তার ৩২

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্যান্য ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩২ জনকে।

সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় মামলাগুলো করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালেও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী ও সালনায় বিক্ষোভ হয়।

 

এ সময় শ্রমিকেরা কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

 

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। কোথাও অবরোধ শুরুর আধা ঘণ্টা পর, আবার কোথাও এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অন্যদিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন