ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

আন্তর্জাতিক, এশিয়া

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারতের আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে নিজ দেশে ফেরত পাঠাবে না মালয়েশিয়া। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাকে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারত সরকারকে কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়াতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত জবাবে এ তথ্য জানিয়েছে।


মন্ত্রণালয় জানায়, ২০১০ সালে ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদন পাওয়া যায়নি।


লিখিত জবাবে বলা হয়, ২০১৮ সালের ১৯ জানুয়ারি ভারত সরকার প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরবর্তী সময়ে ২০২০ সালের ২৯ মে ভারত সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে একটি কূটনৈতিক নোট পাঠায়।


মালয়েশিয়ার পার্লামেন্ট সদস্য দাতুক ডা. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য তুলে ধরে।


ওই সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, জাকির নায়েককে ফেরত চেয়ে ভারত সর্বশেষ কবে আনুষ্ঠানিক আবেদন করেছে। পাশাপাশি ভারতের জমা দেওয়া নথি ও প্রমাণাদি মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন এবং দুই দেশের মধ্যকার চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।


উল্লেখ্য, নিজ দেশ ভারতে একাধিক মামলার ঘটনায় জাকির নায়েককে খুঁজছে দেশটির কর্তৃপক্ষ। তবে তাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার।


সূত্র: দ্য এজ মালয়েশিয়া


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন