ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নওগাঁয় কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

নওগাঁয় কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

নওগাঁয় কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নওগাঁ জেলা কারাগারে জাকির হোসেন নবাব নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়লে জাকির হোসেনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।


জাকির হোসেন নবাব বগুড়া জেলার সোনাগাছা জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। প্রায় এক বছর আগে তাকে বগুড়া জেলা কারাগার থেকে নওগাঁ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মুনমুন জানান, গুরুতর অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


নওগাঁ জেলা কারাগারের মেডিকেল অফিসার (অতিরিক্ত) ডা. কৌশিক আহমেদ জানান, জাকির হোসেন নবাব দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। মঙ্গলবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।


নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় জানান, এক হাজতি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সরকারি নিয়ম অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন