ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ইউরোপ

কৃষ্ণসাগরে জাহাজে হামলা বৃদ্ধি, ন্যাটোর সীমা পরীক্ষা করছে রাশিয়া

কৃষ্ণসাগরে জাহাজে হামলা বৃদ্ধি, ন্যাটোর সীমা পরীক্ষা করছে রাশিয়া

আন্তর্জাতিক, ইউরোপ

কৃষ্ণসাগরে জাহাজে হামলা বৃদ্ধি, ন্যাটোর সীমা পরীক্ষা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কৃষ্ণসাগরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। ন্যাটোভুক্ত রোমানিয়া ও বুলগেরিয়ার কাছাকাছি বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা পশ্চিমা সামরিক জোটটির নিরাপত্তাব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূলে সাতটি পণ্যবাহী জাহাজে হামলার পর নজরদারি বিমান, রাডার ও ড্রোন মোতায়েনের ঘোষণা দেয় ন্যাটো। এরপরও আরও জাহাজে হামলা হয়। গত সপ্তাহে বুলগেরিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নৌড্রোনের আঘাতে একটি গ্রিক কনটেইনারবাহী জাহাজ ডুবে যায়।


সামরিক বিশ্লেষকদের ধারণা, এসব হামলার পেছনে রাশিয়া রয়েছে। ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ইউলিয়া জোজা মনে করেন, পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া যাচাই করতেই রাশিয়া ন্যাটোর সীমা পরীক্ষা করছে। তবে মস্কো প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।


নৌনিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রের তথ্য অনুযায়ী, মে থেকে অক্টোবর পর্যন্ত কৃষ্ণসাগর ও আজভ সাগরে ৩১৭টি জাহাজ হামলার শিকার হয়েছে। আগের ছয় মাসে এ সংখ্যা ছিল ৭৪।


সংঘাতের কারণে রাশিয়া ও ইউক্রেনের শস্য রপ্তানিও ব্যাপকভাবে কমেছে। সেপ্টেম্বরে কৃষ্ণসাগর ও আজভ সাগর দিয়ে রাশিয়ার শস্য রপ্তানি আগের বছরের ৪৭ লাখ ৪০ হাজার টন থেকে কমে তিন লাখ টনে নেমেছে। ইউক্রেনের রপ্তানিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরস্কসহ কয়েকটি দেশ সীমিত সামুদ্রিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন, চলমান সংকট বিশ্বব্যাপী খাদ্যসংকট আরও তীব্র করতে পারে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন