ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লার দাউদকান্দিতে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লার দাউদকান্দিতে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কুমিল্লার দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ পারভেজ (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ২০ হাজার পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ কুমিল্লা নগরীর কোতোয়ালি থানার সূর্যনগর এলাকার বাদলের ছেলে।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন