ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পানিসম্পদমন্ত্রী এ্যানীকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

পানিসম্পদমন্ত্রী এ্যানীকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

সারা বাংলা

পানিসম্পদমন্ত্রী এ্যানীকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে নিয়ে ঢাকার এক জনসভায় দেওয়া বক্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বক্তব্যটি মিথ্যা ও মানহানিকর দাবি করে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তা প্রত্যাহার এবং মন্ত্রীর কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহ-দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আইনজীবী মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট)।

 

নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় এ্যানীকে নিয়ে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারী। নোটিশে উদ্ধৃত বক্তব্যের একটি অংশে তিনি বলেন, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানী চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’

 

নোটিশদাতার দাবি, বক্তব্যটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারিত হয়। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ্যানীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়।

 

নোটিশে দাবি করা হয়, ওই বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের পর্যায়ে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন