ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় পিরোজপুরে ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত

নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় পিরোজপুরে ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত

সারা বাংলা

নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় পিরোজপুরে ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল (পাস) পরীক্ষার কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি বাতিল করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে পরবর্তী সকল পরীক্ষা নতুন এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

গত ২ নভেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৫ এর আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার (কেন্দ্র কোড: ৫৬৮) পরীক্ষা কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে সকল পরীক্ষা ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় (কেন্দ্র কোড: ৫৬৭) অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের দ্রুত বিষয়টি অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র ও আয়-ব্যয়ের হিসাব ৩ নভেম্বরের মধ্যে নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে হবে। ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ভূমি অফিসের প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান জানান, সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জন্য শতভাগ নকলমুক্ত, স্বচ্ছ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই কেন্দ্র স্থানান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন