বাংলাদেশ, সারা বাংলা
গাইবান্ধায় ভুয়া নথি দিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করায় স্ত্রীর ৭ দিনের কারাদণ্ড
.webp)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুয়া জন্মনিবন্ধন ও কাবিননামা তৈরি করে এক যুবকের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের অভিযোগে মামলার বাদীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাদীপক্ষের আইনজীবীকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুর হক সরকারের মেয়ে নুরহাত জাহান লিজা তার স্বামী তৌফিক হাসানসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। মামলার শুনানির সময় দাখিল করা জন্মনিবন্ধন ও কাবিননামা ভুয়া প্রমাণিত হয়। পরে আদালত মামলার বাদীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ডিবিসি/এসভিএন