আন্তর্জাতিক
ইরানের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সন্তোষজনক নয়: মোহসেন রেজায়ি

ইরানের ন্যায্য দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া জবাবে সন্তুষ্ট হতে পারেনি তেহরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোহসেন রেজায়ি বলেন, ইরানের অধিকার ও দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সন্তোষজনক ছিল না। ওয়াশিংটনকে অবশ্যই ইরানের দেওয়া সাতটি শর্তের স্পষ্ট জবাব দিতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে।
তিনি স্পষ্ট করে জানান, এই শর্তগুলো পুরোপুরি পূরণ হলেই কেবল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।