ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

‘ভাষা হারিয়ে ফেলেছি’ দে মিয়েলের মৃত‍্যুতে মেসির শোক

‘ভাষা হারিয়ে ফেলেছি’ দে মিয়েলের মৃত‍্যুতে মেসির শোক

খেলাধুলা, ফুটবল

‘ভাষা হারিয়ে ফেলেছি’ দে মিয়েলের মৃত‍্যুতে মেসির শোক

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ম্যাচ চলাকালীন মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে মারাত্মক সংঘর্ষে স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের মৃত্যু হয়েছে। ৩০ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ডের এমন মর্মান্তিক প্রয়াণে শোকাহত বিশ্ব ফুটবল। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দে মিগেলের পরিবার ও স্বজনদের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়ে সমবেদনা জানান ইন্টার মায়ামির ফরোয়ার্ড মেসি। সেখানে তিনি লেখেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা ও এই শোক সইবার শক্তি কামনা করছি। তাঁর আত্মা শান্তি পাক।’

 

গত সোমবার স্পেনের সেগুন্দা ডিভিশনে এফসি অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে মাঠে নামেন দে মিগেল। ম্যাচ চলাকালীন অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে বল দখলের লড়াইয়ে তাঁর মারাত্মক সংঘর্ষ ঘটে। ঘটনার পরপরই দুই দলের খেলোয়াড় ও গোলরক্ষক দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন। রেফারি গোলরক্ষককে লাল কার্ড দেখান এবং ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। পরে দে মিগেলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

 

সংজ্ঞাহীন ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দে মিগেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন আসন্ন সূচিগুলো স্থগিত করেছে এবং উয়েফা তাদের ম্যাচগুলোতে ইউরোপজুড়ে নীরবতা পালনের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন