ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় পুকুরে মিলল নিখোঁজ ভারতীয় কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লায় পুকুরে মিলল নিখোঁজ ভারতীয় কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

সারা বাংলা

কুমিল্লায় পুকুরে মিলল নিখোঁজ ভারতীয় কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা নভেম্বর ২০২৬ ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আদনান আলতাফ নামের এক ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনিপুরী এলাকার একটি পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত আদনান বুড়িচংয়ের ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কলেজ থেকে বের হওয়ার পর থেকে আদনান নিখোঁজ ছিলেন। সহপাঠী ও সংশ্লিষ্টরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে বুধবার সকালে পুকুরে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।

 

ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিনিধি খোরশেদ আলম জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিদেশি একজন শিক্ষার্থীর এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন