ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হরমুজে ৪ তেল ট্যাংকার ধ্বংস ও মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

হরমুজে ৪ তেল ট্যাংকার ধ্বংস ও মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক

হরমুজে ৪ তেল ট্যাংকার ধ্বংস ও মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী ট্যাংকার ধ্বংস হয়েছে এবং একটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এছাড়া নিয়ম লঙ্ঘনের অভিযোগে আরও দুটি নৌযান আটক করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌ ও আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে এই বড় ধরনের আঘাত হেনেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, চারটি ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণাংশে একটি নিষিদ্ধ রুট অতিক্রম করার চেষ্টা করার সময় নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় এবং সেগুলোতে এখনো আগুন জ্বলছে।

 

আইআরজিসি আরও জানায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে হরমুজ প্রণালীর আকাশে একটি নতুন ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফল অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের ৫৬তম এমকিউ-৯ ড্রোনটি ভূপাতিত করে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট।

 

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি যোদ্ধারা যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাবে চূড়ান্ত আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন