জাতীয়
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’-এর সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়।
গত ১ নভেম্বর ঢাকায় পরীক্ষামূলক বাস চলাচলের এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মসিউর রহমান প্রধানমন্ত্রীর ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিকে ‘শাশ্বত বাণী’ ও ‘হাদিস’ বলে আখ্যায়িত করেন। তিনি মন্তব্য করেছিলেন, কোনো হুজুর বললে এটি হাদিস হয়ে যেত; কিন্তু প্রধানমন্ত্রীর মুখে দাড়ি বা মাথায় টুপি না থাকায় এটিকে হাদিস বলা হচ্ছে না। তার মতে, এটি একটি চরম সত্য ও শাশ্বত বাণী।
স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরপরই রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে তাকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার এই প্রজ্ঞাপন জারি করা হলো।
ডিবিসি/পিআরএএন