সারা বাংলা
মানিকগঞ্জে খাবার তৈরির স্থানে তেলাপোকা, তিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

খাবার তৈরির স্থানে তেলাপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে 'আল আমিন সুইটস অ্যান্ড হোটেল'কে ১০ হাজার, 'পলাশ মিষ্টান্ন ভান্ডার'কে ২০ হাজার এবং 'মিষ্টি মুখ হোটেল'কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান তিনটিকে আগামী তিন দিনের জন্য খাবার বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার ও ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।
ডিবিসি/পিআরএএন