ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

সারা বাংলা

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যশোরের ঝিকরগাছায় একটি অরক্ষিত ও অননুমোদিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান (৫৫) নামে ওই ভ্যানের চালক নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছা উপজেলার কাটাখাল কলোনীপাড়ার মুজিবার রহমানের ছেলে।

 

স্থানীয়রা জানান, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের জোরালো ধাক্কায় কাভার্ড ভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দূর ছিটকে যায়। এতে চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

 

তবে এ দুর্ঘটনায় বেতনা এক্সপ্রেস ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং রেল চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনার পরপরই ট্রেনটি স্বাভাবিক গতিতে গন্তব্যের উদ্দেশে চলে যায়।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিবিসি/এমকেএ

আরও পড়ুন