ডিবিসি নিউজdbcnews.tv

বাণিজ্য

ডিএসইতে সবকটি সূচকের বড় উত্থান, লেনদেন ছাড়াল ৫২২ কোটি টাকা

ডিএসইতে সবকটি সূচকের বড় উত্থান, লেনদেন ছাড়াল ৫২২ কোটি টাকা

বাণিজ্য

ডিএসইতে সবকটি সূচকের বড় উত্থান, লেনদেন ছাড়াল ৫২২ কোটি টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা নভেম্বর ২০২৬ ০৫:৪৮:২৯ অপরাহ্ন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৪ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখিতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সবকটি প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

দিন শেষে ডিএসইতে মোট ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭১ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্ট। প্রধান সূচকের পাশাপাশি অপর দুই সূচকেরও উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

এদিন ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮৩টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

 

সূচক ও দাম বাড়ার পাশাপাশি বাজারে শেয়ার হাতবদলের পরিমাণও ছিল উল্লেখযোগ্য। দিন শেষে ১ লাখ ৫৬ হাজার ৭৯৬টি ট্রেডের মাধ্যমে মোট ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আজকের উত্থানের পর দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৮২৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকায়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন