ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বগুড়ায় অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬টি ফোন জব্দ

বগুড়ায় অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬টি ফোন জব্দ

সারা বাংলা

বগুড়ায় অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬টি ফোন জব্দ

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

বগুড়ার নন্দীগ্রামে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহৃত ৬টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর এলাকার সোহেল রানা (২৮), বৃকঞ্চি এলাকার এমরান হোসেন (২৯) ও মাধবকুড়ি এলাকার রেজাউল করিম তানসেন (৩২)। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালিয়ে সোহেল ও এমরানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ৫০ মিনিটে সহযোগী রেজাউলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি।

 

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, জব্দ করা ৫টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন পর্যালোচনা করে বিকাশ, নগদ ও বিন্যান্সসহ বিভিন্ন ডিজিটাল ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সি অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার বড় অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন