ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সুনামগঞ্জে প্রেমিক যুগলের পালিয়ে যাওয়ার জেরে ২ গ্রামবাসীর সংঘর্ষ

সুনামগঞ্জে প্রেমিক যুগলের পালিয়ে যাওয়ার জেরে ২ গ্রামবাসীর সংঘর্ষ

সারা বাংলা

সুনামগঞ্জে প্রেমিক যুগলের পালিয়ে যাওয়ার জেরে ২ গ্রামবাসীর সংঘর্ষ

সুনামগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তরুণ-তরুণীর প্রেমের পর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে করিমপুর ইউনিয়নের মাটিয়াপুরের আফতাব আলী ও হালিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

জানা যায়, মাটিয়াপুরের আফতাব আলীর ছেলে রমজান মিয়া হালিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। দুই গ্রামের ছেলে-মেয়ের প্রেমের এই সম্পর্ক নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন