ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গণতন্ত্রের জন্য সত্যিই সুসংবাদ: মার্কিন নির্বাচনের ফলাফলে ইইউ ও ফ্রান্সের অভিনন্দন

গণতন্ত্রের জন্য সত্যিই সুসংবাদ: মার্কিন নির্বাচনের ফলাফলে ইইউ ও ফ্রান্সের অভিনন্দন

আন্তর্জাতিক

গণতন্ত্রের জন্য সত্যিই সুসংবাদ: মার্কিন নির্বাচনের ফলাফলে ইইউ ও ফ্রান্সের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো।

ফরাসি জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বারো বলেন, নির্বাচনী প্রচারণা বেশ ‘তিক্ততাপূর্ণ’ হলেও এই নির্বাচনের ফলাফল ‘আমেরিকান গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক এক খবর’।

 

তবে ডেমোক্র্যাটদের এই বিজয়ের ফলে ইউরোপ যাতে নিজেদের স্বার্থ রক্ষার বিষয়টি থেকে লক্ষ্যচ্যুত না হয়, সে বিষয়েও তিনি সতর্কবার্তা দেন।

 

অন্যদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত করার মাধ্যমে ‘আমেরিকান ভোটাররা তাদের রায় অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছেন’ বলে মন্তব্য করেছেন ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন