ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পিরোজপুরে মোটরসাইকেলে হরিণের মাংস পরিবহনের সময় গ্রেপ্তার ২

পিরোজপুরে মোটরসাইকেলে হরিণের মাংস পরিবহনের সময় গ্রেপ্তার ২

সারা বাংলা

পিরোজপুরে মোটরসাইকেলে হরিণের মাংস পরিবহনের সময় গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে এসব মাংস উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন