আন্তর্জাতিক
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পেছনে ইরানে মার্কিন যুদ্ধকে দায়ী করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভ্যান্স লিখেছেন, ‘আমাদের পরাজয়ের মূল কারণ হলো এই যুদ্ধ। গত রাতে প্রেসিডেন্ট নিজেও বিষয়টি স্বীকার করেছেন। আপনারা যদি যুক্তি দেখাতে চান যে এই যুদ্ধ সার্থক ছিল, কিংবা আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো যুক্তিযুক্ত ছিল- তাহলে আপনারা তা বলতে পারেন।’
তিনি আরও বলেন, ‘মূল সমস্যা হলো, ২০২৪ সালে যেসব মানুষ ট্রাম্প-ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৬ সালে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন।’
ডিবিসি/এসডব্লিউএন