ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ট্রাম্প এখনও প্রেসিডেন্ট: মনে করিয়ে দিল হোয়াইট হাউস

ট্রাম্প এখনও প্রেসিডেন্ট: মনে করিয়ে দিল হোয়াইট হাউস

আন্তর্জাতিক

ট্রাম্প এখনও প্রেসিডেন্ট: মনে করিয়ে দিল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবির পর বুধবার হোয়াইট হাউস থেকে ঘোষণা এল, ‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’। এই নির্বাচনটিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হোয়াইট হাউস এই বার্তাটি প্রকাশ করে। সেখানে ওভাল অফিসের ঐতিহ্যবাহী ‘রেজোলিউট ডেস্ক’-এর পেছনে ট্রাম্পের গম্ভীর ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার একটি ছবি প্রকাশ করা হয়।

 

ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল: ‘পিএসএ: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’ (PSA: TRUMP IS STILL YOUR PRESIDENT)। মূলত সাধারণ মানুষের অবগতির জন্য বা জনস্বার্থে প্রচারিত ঘোষণা বোঝাতে এখানে ‘পিএসএ’ সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করা হয়েছে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন