ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পিরোজপুরে ২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে ২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

সারা বাংলা

পিরোজপুরে ২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বহেরাতলা এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বহেরাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে সোহাগ ও মিরাজুলকে আটক করা হয়। 

 

পরবর্তীতে তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাংস জব্দ করে দুজনকে থানায় নেওয়া হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মোটরসাইকেলে করে হরিণের মাংস পাচারের সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

 

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন