ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয়

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪৩ মিনিট আগে

একদিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি মোংলায় অবতরণ করেন। এর আগে সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টায় হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তাঁর উপস্থিতিতে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

 

মোংলার দাপ্তরিক কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দিনব্যাপী এই সফর শেষে আজ সন্ধ্যায়ই প্রধানমন্ত্রীর রাজধানীতে ফিরে আসার কথা রয়েছে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন