ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

অনিয়ম ও দুর্নীতির খোঁজে ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

অনিয়ম ও দুর্নীতির খোঁজে ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

রাজধানী

অনিয়ম ও দুর্নীতির খোঁজে ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র নিজ চোখে দেখতে আকস্মিক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সংস্থাটির পুরো কমিশন এই পরিদর্শনে অংশ নেয়।

পরিদর্শনকালে দুদক চেয়ারম্যানের সঙ্গে সংস্থাটির দুই কমিশনার ড. জাহাঙ্গীর হোসেন ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং দুদক সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। এ সময় তারা হাসপাতালের জরুরি বিভাগসহ পাশের আরও দুটি বিভাগের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা সরাসরি জরুরি বিভাগের সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের বিদ্যমান নানা সমস্যা সম্পর্কে জানতে চান।

 

দুদক কমিশনের উপস্থিতিতে রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের নানা অনিয়ম ও ভোগান্তির বিষয়ে সরাসরি অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল হাসপাতাল প্রাঙ্গণে দালালদের দৌরাত্ম্য, যথাসময়ে চিকিৎসকদের অনুপস্থিতি, দায়িত্ব পালনে অবহেলা এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হওয়া।

 

রোগীদের এসব অভিযোগ মনোযোগ সহকারে শোনার পর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং এসব অনিয়ম দূর করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন