ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজধানী

বহিরাগতদের মাদক আড্ডা ঠেকাতে রাত ১০টার পর জগন্নাথ হলের ছাদে ওঠায় নিষেধাজ্ঞা

বহিরাগতদের মাদক আড্ডা ঠেকাতে রাত ১০টার পর জগন্নাথ হলের ছাদে ওঠায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ, রাজধানী

বহিরাগতদের মাদক আড্ডা ঠেকাতে রাত ১০টার পর জগন্নাথ হলের ছাদে ওঠায় নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিভিন্ন ভবনের ছাদে বহিরাগতদের মাদক আড্ডার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে হলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাত ১০টার পর সব ভবনের ছাদে অবস্থান নিষিদ্ধ করেছে হল প্রশাসন। একই সঙ্গে ছাদ ও হল প্রাঙ্গণে বহিরাগতদের অবস্থানও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের বিভিন্ন ভবনের ছাদে নেশাগ্রস্ত কিছু বহিরাগতকে প্রায়ই অবস্থান করতে দেখা যাচ্ছে। এতে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও হলের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে হল প্রাঙ্গণ ও ভবনের ছাদে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।


এ ছাড়া রাত ১০টার পর হলের সব ভবনের ছাদে অবস্থান করা সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হলের ছাদ বা প্রাঙ্গণে কোনো বহিরাগত কিংবা সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে তাৎক্ষণিকভাবে হল প্রশাসন অথবা দায়িত্বপ্রাপ্ত ভবনের আবাসিক শিক্ষককে জানানোর জন্য আবাসিক শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্যকারী এবং বহিরাগতদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া হবে।


এর আগেও বিভিন্ন সময়ে জগন্নাথ হলের রবীন্দ্র ভবন, সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন ও অক্টোবর স্মৃতি ভবন থেকে মাদকসহ বহিরাগতদের আটক করার ঘটনা ঘটেছে। হলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এমন পরিস্থিতি ঠেকাতে নতুন এই নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে হল প্রশাসন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন