ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

তিন বছর পর দেশের মাটিতে ফিরল সাফ চ্যাম্পিয়নশিপ, সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভুটান

তিন বছর পর দেশের মাটিতে ফিরল সাফ চ্যাম্পিয়নশিপ, সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভুটান

খেলাধুলা, ফুটবল

তিন বছর পর দেশের মাটিতে ফিরল সাফ চ্যাম্পিয়নশিপ, সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভুটান

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দীর্ঘ তিন বছর পর দেশের মাটিতে ফিরল দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশসহ চারটি দল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দিনের দ্বিতীয় ম্যাচে ‘গ্রুপ এ’-এর লড়াইয়ে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

 

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ দিয়ে দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটানোর মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে ভুটান ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮২ নম্বরে থাকা বাংলাদেশ চাইবে ১৯২ নম্বরে থাকা ভুটানের বিপক্ষে জয় দিয়ে আসরে শুভসূচনা করতে।


এর আগে দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৩টায় ‘গ্রুপ বি’-এর লড়াইয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ফুটবলের সফলতম দল ভারত এবার তাদের রেকর্ড দশম শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

 

ফিফার নিষেধাজ্ঞায় থাকায় এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পায়নি নেপাল। ফলে মোট ছয়টি দেশ দুটি গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার জন্য এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। একসময় ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের আবেদন আগের চেয়ে কিছুটা কমলেও এই অঞ্চলে এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা এখনো অটুট রয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন