ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খাগড়াছড়ির দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর আহত, হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএচে স্থানান্তর

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনকালে সাপের কামড়ে মাহবুব আলম (৩০) নামের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর অসুস্থ হয়েছেন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

বুধবার রাতে ৭ বিজিবি ব্যাটালিয়নের বাবুছড়া এলাকার অধীন পূর্ব লক্কাছড়া বিওপিতে দায়িত্ব পালনকালে তিনি এ দুর্ঘটনার শিকার হন। গত রাত আনুমানিক ১০টার দিকে ডিউটি পোস্টে অবস্থানকালে তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলে সাপে কামড় দেয়।

পরে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন

আরও পড়ুন