সারা বাংলা
ময়মনসিংহের ভালুকায় গ্রামবাসীর হাতে মেছোবাঘ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পশ্চিম ঝালপাজা এলাকায় শামীম মন্ডলের বাড়িতে একটি মেছুবাঘ আটকা পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার রাতে বাড়িতে অদ্ভুত প্রাণীর শব্দ শুনে বাসিন্দারা বাইরে এসে বাঘ ছানার মতো একটি প্রাণী দেখতে পান এবং চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী প্রাণীটিকে আটকে রাখেন।
পরদিন বৃহস্পতিবার (দিনের বেলা) স্থানীয় লোকজন প্রাণীটিকে কোনো ক্ষতি না করে পার্শ্ববর্তী জঙ্গলে নিরাপদে অবমুক্ত করে দেন