ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ঢাকার ধামরাইয়ে তিন বাড়িতে কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকির অভিযোগ

ঢাকার ধামরাইয়ে তিন বাড়িতে কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকির অভিযোগ

বাংলাদেশ, সারা বাংলা

ঢাকার ধামরাইয়ে তিন বাড়িতে কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ঢাকার ধামরাইয়ে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও কাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন স্থানীয় বাসিন্দা মোসলেহ উদ্দিন, ওয়াহিদ ভুইয়া রিপন ও সেন্টু মিয়া।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখা যায়। পরদিন বৃহস্পতিবার সকালে প্রতিবেশী রিপন ও সেন্টু মিয়ার বাড়ির ফটকেও একই ধরনের সামগ্রী পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।


মোসলেহ উদ্দিন অভিযোগ করেন, গত ২৪ অক্টোবর দুর্বৃত্তরা তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় যাঁরা তাকে সহযোগিতা করেছিলেন, তাদের বাড়িতেও এবার কাফনের কাপড় রেখে ভয়ভীতি দেখানো হয়েছে। জমি কেনাকে কেন্দ্র করে অজ্ঞাত নম্বর থেকে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


ওয়াহিদ ভুইয়া রিপনের দাবি, পূর্বশত্রুতার জেরে একটি চক্র পরিকল্পিতভাবে তাদের পরিবারকে ভয় দেখাতে এমন ঘটনা ঘটিয়েছে। অপর ভুক্তভোগী সেন্টু মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।


এ ঘটনায় ভুক্তভোগীরা প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ধামরাই থানায় লিখিত অভিযোগ জানান।


ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন