ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সৌরবিদ্যুৎ চালু করা সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী

ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সৌরবিদ্যুৎ চালু করা সম্ভব:  বিদ্যুৎ মন্ত্রী

জাতীয়

ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সৌরবিদ্যুৎ চালু করা সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সৃষ্ট সংকট থেকে দেশকে রক্ষা করতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশব্যাপী সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। 

 

তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বড় রিফাইনারিগুলোতে ড্রোন হামলার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানি সংকট উত্তরণে সোলার ব্যবহারের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সৌরবিদ্যুৎ চালু করা সম্ভব।
 

মন্ত্রী জানান, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণেরই করের টাকা। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে এবং সেই অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে লাগানো যাবে। তিনি ‘বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’ স্লোগানকে সামনে রেখে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এছাড়া মতবিনিময় সভায় মাদক বিস্তারের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সভায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ সুপার মামুন অর রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন