ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড, হেরোইন জব্দ

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড, হেরোইন জব্দ

সারা বাংলা

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড, হেরোইন জব্দ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই নভেম্বর ২০২৬ ০৯:০৯:৫২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বাঘুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

অভিযান সূত্রে জানা যায়, মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে এক গ্রাম করে মোট দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার ছোট ঘিওর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. তুহিন মিয়া (৪৩) এবং একই গ্রামের মৃত ইজ্জত আলী দেওয়ানের ছেলে মো. মান্নান দেওয়ান (৪৫)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন