ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

তামিলনাড়ুতে দ্বাদশ শ্রেণীর প্রথম স্থান অধিকারীকে স্বর্ণের হার উপহার দিলেন বিজয়

তামিলনাড়ুতে দ্বাদশ শ্রেণীর প্রথম স্থান অধিকারীকে স্বর্ণের হার উপহার দিলেন বিজয়

আন্তর্জাতিক, ভারত

তামিলনাড়ুতে দ্বাদশ শ্রেণীর প্রথম স্থান অধিকারীকে স্বর্ণের হার উপহার দিলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

তামিলনাড়ুর চেন্নাইতে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে রাজ্যস্তরে দ্বাদশ শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর গলায় স্বর্ণের হার পরিয়ে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা পড়াশোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থেকে নিজেদের স্বপ্ন পূরণে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই চেন্নাইয়ের ওই আয়োজনে ভিড় জমান শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ সময় মুখ্যমন্ত্রী বিজয়ের হাত থেকে পুরস্কার পাওয়ার অনুভূতির কথা জানিয়ে তিরুভন্নামালাইয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ৫৬৬ নম্বর পাওয়া মনিকা বলেন, ‘মুখ্যমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার পাওয়া অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ এছাড়া কুদ্দালুরের ৪৯৪ নম্বর পাওয়া দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীনিথি জানান, নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া তার ও তার বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।


সূত্র: হিন্দুস্থান টাইমস


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন