ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

বাংলাদেশ, সারা বাংলা

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হন গার্মেন্টসকর্মী তৌফিক হোসেন। তার মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবার। এবার সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে তার কর্মস্থল লায়লা স্টাইল লিমিটেড। আর্থিক সহায়তার পাশাপাশি স্ত্রীকে চাকরি ও সদ্য জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে যান লায়লা স্টাইল লিমিটেডের কর্মকর্তারা।


এ সময় তৌফিকের স্ত্রীর হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন তারা। পাশাপাশি বসতভিটার জায়গা ফিরিয়ে নিতে দেওয়া হয় আরও ৬০ হাজার টাকা।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সম্প্রতি বিক্রি করে দেওয়া বাড়ির জায়গাটি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এ জন্য অতিরিক্ত ৬০ হাজার টাকা দেন কোম্পানির সিএফও মিন্টু সাহা।


এদিকে, তৌফিকের স্ত্রীকে চাকরি দেওয়ার পাশাপাশি সদ্য জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার কথা জানান তারা।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন