ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আন্তর্জাতিক

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বৈজ্ঞানিক পরীক্ষা ও তড়িৎচৌম্বকীয় পরিবেশ পর্যবেক্ষণের জন্য তিনটি দূর অনুধাবন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে এগুলো মহাকাশে পাঠানো হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ‘লং মার্চ-২সি’ বাহক রকেটে করে ‘ইয়াওগান-৫১’ সিরিজের ০৭, ০৮ ও ০৯ নম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

 

এটি ছিল চীনের লং মার্চ সিরিজের বাহক রকেটের ৬৭৫তম অভিযান।

 

এর আগে গত ২৫ অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে নিম্ন কক্ষপথে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য একগুচ্ছ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। সেটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৭৪তম অভিযান।

 

সূত্র: আনাদোলু এজেন্সি  

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন