ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

হবিগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশত

সারা বাংলা

হবিগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

হবিগঞ্জ সদর উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলায় সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতি শান্ত করতে স্থানীয় মুরুব্বিরা একাধিকবার চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এলাকার পরিস্থিতি।

 

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

 

এদিকে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

 

ডিবিস/এসডিব্লউএন

আরও পড়ুন