ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সারা বাংলা

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই যুবককে আটকের পর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় আরও দুই চালককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

স্থানীয় সূত্র জানায়, ইয়াবা সংগ্রহ করে বাড়ি ফেরার সময় মিরাজ (২২) ও মাহিন হোসেন (১৯) নামের দুই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়।

 

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্তদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

 

এ ছাড়া একই এলাকায় অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন আদালত।

 

স্থানীয়দের অভিযোগ, চররুহিতা ইউনিয়নে সাম্প্রতিক সময়ে মাদকসেবীদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। আটক মিরাজ ও মাহিন এলাকায় মাদকসেবী হিসেবে চিহ্নিত। ইউনিয়নে মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত এমন মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন