ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

পারস্য উপসাগরে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

পারস্য উপসাগরে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

আন্তর্জাতিক

পারস্য উপসাগরে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

রয়টার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত হয়েছেন।

গ্রিক ম্যানেজমেন্ট ফার্ম 'ভেলোস ট্যাংকার্স' শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এমটি ভেলোস (MT Velos) নামের ট্যাংকারটি কোনো পণ্য ছাড়াই বাহরাইনের দিকে যাওয়ার সময় গত বৃহস্পতিবার হামলার শিকার হয়।

 

প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘বিস্ফোরণের পর প্রথমে এক নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে জাহাজে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কোম্পানির এক কর্মীর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিস/এসডিব্লউএন
 

আরও পড়ুন