ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

‘আঘাত গুরুতর নয়’ বলায় ভারতে চিকিৎসকের ওপর পুলিশ সদস্যের হামলা

‘আঘাত গুরুতর নয়’ বলায় ভারতে চিকিৎসকের ওপর পুলিশ সদস্যের হামলা

আন্তর্জাতিক

‘আঘাত গুরুতর নয়’ বলায় ভারতে চিকিৎসকের ওপর পুলিশ সদস্যের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের নাগপুরের একটি হাসপাতালে পুলিশের হেড কনস্টেবল ও তার ছেলের হাতে রেসিডেন্ট চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ঘটেছে। গত ৪ নভেম্বর ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন নাগপুর সিটি পুলিশের এক হেড কনস্টেবল তার বাইকের চেইন পরিষ্কার করতে গিয়ে হাতে সামান্য আঘাত পাওয়া ছেলেকে নিয়ে ওই হাসপাতালে যান। হাসপাতালে পৌঁছানোর পর হেড কনস্টেবল তার ছেলেকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার দাবি জানান। তবে ক্ষত পরীক্ষা করে এক রেসিডেন্ট চিকিৎসক জানান আঘাতটি সামান্য, তাই ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে ড্রেসিং করলেই চলবে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই চিকিৎসককে মারধর করা হয়।

 

পুরো ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, গলায় স্টেথোস্কোপ ও মেরুন রঙের শার্ট পরা চিকিৎসকের সঙ্গে ওই দুজনে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে তারা ওই চিকিৎসককে ধাক্কা দিয়ে হাসপাতালের একটি বিছানার ওপর ফেলে দেওয়ার উপক্রম করেন। এরপরও তাঁদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে এবং একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা ওই বাবা-ছেলেকে রুম থেকে বের করে দেন।

 

রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের (এমএআরডি) অভিযোগ, বেশি গুরুতর অসুস্থ অন্য এক রোগীকে অগ্রাধিকার দেওয়ায় ওই পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হন। তবে পুলিশ কর্মকর্তা ও তার ছেলে পাল্টা ওই চিকিৎসকের বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলেছেন। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো লাঞ্ছিত চিকিৎসকের বিরুদ্ধেই মামলা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন। চিকিৎসকদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তার সাসপেনশন, অভিযুক্তদের গ্রেপ্তার এবং চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এসব দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুশিয়ারি দিয়েছেন হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিস/এসডিব্লউএন

আরও পড়ুন