ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে এআই দিয়ে লেখা ভুয়া বইয়ে সয়লাব গ্রন্থাগার, মিলছে না লেখকের অস্তিত্বও

ভারতে এআই দিয়ে লেখা ভুয়া বইয়ে সয়লাব গ্রন্থাগার, মিলছে না লেখকের অস্তিত্বও

আন্তর্জাতিক, ভারত

ভারতে এআই দিয়ে লেখা ভুয়া বইয়ে সয়লাব গ্রন্থাগার, মিলছে না লেখকের অস্তিত্বও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতে মুক্তচিন্তা ও যুক্তিবাদী আন্দোলনের পথিকৃৎ ইভি রামাস্বামী 'পেরিয়ার'-এর নামে প্রতিষ্ঠিত একটি লাইব্রেরি ও বিজ্ঞান কেন্দ্রে ভুয়া লেখক, অস্তিত্বহীন প্রকাশক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা নিম্নমানের বই সংগ্রহের অভিযোগে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

কোয়েম্বাটোরের ‘পেরিয়ার আরিবুলাগাম’-এ বই ক্রয় সংক্রান্ত এই অনিয়মকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল টিভেকে এবং প্রধান বিরোধী দল ডিএমকে-এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। লাইব্রেরির বই কেন্দ্রিক এই বিতর্কিত কেনাকাটার জন্য উভয় দলই একে অপরকে দায়ী করছে।

 

অনলাইন সাময়িকী ‘সিন্ধাই’-তে প্রখ্যাত তামিল লেখক পেরুমাল মুরুগানের একটি অনুসন্ধানী নিবন্ধের মাধ্যমে এই অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে।

 

তিনি দাবি করেন, চরম তথ্যগত ত্রুটি, ব্যাকরণগত ভুল এবং স্পষ্টতই এআই দ্বারা তৈরি নিম্নমানের সামগ্রী থাকা সত্ত্বেও অজ্ঞাত বা অস্তিত্বহীন প্রকাশকদের কাছ থেকে চড়া মূল্যে হাজার হাজার বই কেনা হয়েছে।

 

এ ঘটনায় শুক্রবার রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী রাজ মোহন তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন