ডিবিসি নিউজdbcnews.tv

বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে ভরি ২ লাখ ২৬ হাজার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে ভরি ২ লাখ ২৬ হাজার

বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে ভরি ২ লাখ ২৬ হাজার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং তা থেকে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ে বৈশ্বিক উদ্বেগের প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। এর জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও।

শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা ২৮ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৬ দশমিক ৯১ ডলারে নেমে আসে। এছাড়া আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ ডলারে লেনদেন হতে দেখা গেছে।

 

আন্তর্জাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনভো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বর্তমানে বৈশ্বিক তেলের দাম, মূল্যস্ফীতি এবং স্বর্ণের মূল্যের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী ও প্রত্যক্ষ সম্পর্ক কাজ করছে।

 

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দরপতনও লক্ষ্য করা গেছে। এর মধ্যে রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক শূন্য ৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৩১ দশমিক ৯২ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম সামান্য পরিবর্তনের পর প্রতি আউন্স ১ হাজার ২৯ দশমিক ৮৭ ডলারে লেনদেন হচ্ছে।

 

এদিকে বৈশ্বিক বাজারের ওঠানামার মধ্যেও দেশের বাজারে স্বর্ণের দাম এখনো উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা রয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন