ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য দিলে ২৪৫ কোটি টাকা পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য দিলে ২৪৫ কোটি টাকা পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য দিলে ২৪৫ কোটি টাকা পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত গোপন তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৫ কোটি টাকা) পুরস্কার এবং যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ দেওয়ার ঘোষণা করেছে ওয়াশিংটন। দেশটির পরমাণু স্থাপনা, প্রযুক্তিগত যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'রিওয়ার্ডস ফর জাস্টিস' কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল আমেরিকানদের জীবন ও জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় তথ্যের বিনিময়ে আর্থিক প্রণোদনা প্রদান করা। 

 

পররাষ্ট্র দপ্তর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষাবিধি অমান্য করার কারণে সংস্থাটি ইরানের সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন ও মজুত সংক্রান্ত নিয়মিত নজরদারির ধারাবাহিকতা হারিয়েছে। তবে ঠিক কোন ধরনের তথ্যের জন্য সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার অর্থ প্রদান করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সীমারেখা জানানো হয়নি।

 

এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, টানা আট মাসের যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইরান এখন সংঘাত অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে উদগ্রীব। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি পদক্ষেপ না নিত তবে আজ ইসরায়েল টিকে থাকত না এবং ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরান এখন একটি সমঝোতায় আসতে অত্যন্ত আগ্রহী এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।

 

এদিকে নতুন করে সংঘাতের বিস্তার রোধে মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। 

 

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার সরকার এখনো আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, মধ্য ইরানের পিক্যাক্স মাউন্টেনসহ এখনো দু-একটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে, যদিও ইরান সেখানে পরমাণু স্থাপনা থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

 

সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন