ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সৌদিতে জন্ডিসে মৃত্যুর ২৭ দিন পর দেশে এলো প্রবাসী সৌরভের মরদেহ

সৌদিতে জন্ডিসে মৃত্যুর ২৭ দিন পর দেশে এলো প্রবাসী সৌরভের মরদেহ

সারা বাংলা

সৌদিতে জন্ডিসে মৃত্যুর ২৭ দিন পর দেশে এলো প্রবাসী সৌরভের মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পরিবারের মুখে হাসি ফোটাতে ও সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার তরুণ মো. মৃদুল হাসান সৌরভ (২৩)। কিন্তু প্রবাসজীবনের মাত্র ১৬ মাসের মাথায় জন্ডিসে আক্রান্ত হয়ে গত ১০ অক্টোবর সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর দীর্ঘ ২৭ দিন পর নান্দাইলের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে দেশে ফিরেছে তাঁর মরদেহ।

 

সৌরভ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকগ্রস্ত পরিবারটি আর্থিক সংকট ও জটিল প্রক্রিয়ার কারণে মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছিল। বিষয়টি জানতে পেরে ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মরদেহ দ্রুত দেশে আনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।

 

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভের কফিন পৌঁছায়। এ সময় বিমানবন্দরে সশরীরে উপস্থিত হয়ে মরদেহ গ্রহণ করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরে সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌরভের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

 

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রবাসী শ্রমিকেরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সব সময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে।’

 

ছেলের মরদেহ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সৌরভের বাবা সোহরাব হোসেন। তিনি বলেন, ‘একমাত্র ছেলের মৃত্যুতে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। মরদেহ কীভাবে দেশে আনব, তা ভেবে পাচ্ছিলাম না। তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় শেষ পর্যন্ত ছেলের মুখটি শেষবারের মতো দেখতে পেয়েছি।’

 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাতেই মরদেহ নান্দাইলের দেউলডাংরা গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সৌরভের মরদেহ দাফন করার কথা রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন