ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫১ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর মন্ত্রিসভায় কিছু পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। কাউকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, কিছুটা পরিকল্পনা আছে।’

 

বর্তমান মন্ত্রিসভার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি আমার ক্যাবিনেট ভালোবাসি। আমার মনে হয় তারা বেশ দক্ষ। তবে আমি হয়তো কিছু রদবদল করতে যাচ্ছি।’

 

এর আগে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বর্তমান চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। দায়িত্ব থেকে সরিয়ে সুজি ওয়াইলসকে ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

 

সিবিএস নিউজে ট্রাম্পের এই সাক্ষাৎকারটি আগামী রোববার প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন