ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

২৬০টির বেশি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করেছে ইরান, দাবি আইআরজিসির

২৬০টির বেশি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করেছে ইরান, দাবি আইআরজিসির

আন্তর্জাতিক

২৬০টির বেশি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করেছে ইরান, দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৭ই নভেম্বর ২০২৬ ০৩:৩৯:৫৩ অপরাহ্ন

প্রতিরক্ষা খাতে কেবল আত্মনির্ভরশীলতাই নয়, এবার আন্তর্জাতিক বাজারে আধুনিক সমরাস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইরান।

তেহরানে আয়োজিত এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি দেশের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার বিশদ বিবরণ তুলে ধরেন।

 

তিনি দাবি করেন, উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনে ইরান কেবল স্বয়ংসম্পূর্ণতাই অর্জন করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সমরাস্ত্রের অন্যতম প্রধান রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত হয়েছে- যা আন্তর্জাতিক মহলের অনেকের কাছেই বিস্ময়ের জন্ম দিয়েছে।

 

আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী গার্ড এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৬০টিরও বেশি সামরিক বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যার মধ্যে অত্যাধুনিক এফ-১৬, এফ-৩৫ এবং এফ-১৮ যুদ্ধবিমানও রয়েছে।

 

ইরানের বর্তমান সামরিক সক্ষমতার ওপর গুরুত্বারোপ করে মোহেব্বি জানান, তাদের এরোস্পেস ফোর্স মার্কিন থাড ও প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ‘অকার্যকর ও নিষ্ক্রিয়’ করে দিয়েছে।

 

যুক্তরাষ্ট্রকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ওয়াশিংটন যদি আবারও ইরানের ওপর নতুন করে কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের চরমভাবে অনুতপ্ত হতে হবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন