ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ইউরোপ

নিউজিল্যান্ডে সৈকতে আটকে ৪৩ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডে সৈকতে আটকে ৪৩ তিমির মৃত্যু

আন্তর্জাতিক, ইউরোপ

নিউজিল্যান্ডে সৈকতে আটকে ৪৩ তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে গণহারে আটকে পড়ে ৪৩টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাটিকে অত্যন্ত কঠিন ও হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার পর নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের দক্ষিণ প্রান্তে কেপ প্যালিসারের কাছে এনগাউই উপকূলে তিমিগুলো আটকে পড়ার ঘটনা ঘটে। দেশটির সংরক্ষণ বিভাগ (ডিওসি) জানায়, প্রথমে অন্তত ২০টি তিমিকে সৈকতে আটকে থাকতে দেখা যায়। এর মধ্যে চারটি জীবিত ছিল।


পরিস্থিতি মোকাবিলায় ডিওসির সঙ্গে কাজ শুরু করে পরিবেশবিষয়ক সংস্থা প্রজেক্ট জোনাহ নিউজিল্যান্ড এবং স্থানীয় মাওরি সম্প্রদায়। জীবিত তিমিগুলোর শারীরিক অবস্থা পরীক্ষা করে জোয়ারের সময় সেগুলোকে আবার সাগরে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছিল। তবে শুক্রবার বিকেলে ডিওসি জানায়, এনগাউই থেকে মাঙ্গাতোতেও উপকূল পর্যন্ত মোট ৪৩টি তিমি আটকে পড়েছিল। শেষ পর্যন্ত একটিকেও বাঁচানো সম্ভব হয়নি। অনেক তিমি উদ্ধারের আগেই মারা যায়।


প্রজেক্ট জোনাহ জানায়, কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তিমিগুলো ছড়িয়ে ছিল। উপকূলের প্রবল ঢেউ, নুড়িপাথরের সৈকত, ধারালো পাথর এবং দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।


বিশেষজ্ঞদের মতে, পাইলট তিমি অত্যন্ত সামাজিক প্রাণী। দলের একটি তিমি পথ হারালে অন্যরাও তার পেছনে গিয়ে আটকে পড়তে পারে। তবে গণহারে তিমি আটকে পড়ার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন