ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, শনিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে ও বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অলিউল রহমান, মধ্য শিহিপাশা গ্রামের  হালিম খলিফার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি মৃধা, উপজেলার গৈলা ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে ও গৈলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে সরোয়ার সরদার, মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজিব সরদার।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল পয়সা নামক এলাকায় শুক্রবার ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ওইদিন রাতে থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

 

ওই মামলায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন