ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

৬০ দিন ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার পেলেন মুম্বাইয়ের নারী

৬০ দিন ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার পেলেন মুম্বাইয়ের নারী

আন্তর্জাতিক, ভারত

৬০ দিন ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার পেলেন মুম্বাইয়ের নারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মুম্বাইয়ের এক নারী টানা দুই মাসের ঘুমবিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন ৯ লাখ ৬০ হাজার রুপি এবং একটি স্পনসর করা ছুটি কাটানোর সুযোগ। বিজয়ী জিনিয়া চ্যাটার্জি ভারতের ‘স্লিপ চ্যাম্পিয়ন’ নির্বাচিত হয়েছেন। ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করেছিলেন দেশটির দুই লাখের বেশি মানুষ।

গৃহসজ্জা ও আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েকফিট আয়োজিত এই প্রতিযোগিতার নাম ‘স্লিপ ইন্টার্নশিপ’। এতে অংশগ্রহণকারীদের নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং প্রতি সপ্তাহে সৃজনশীল বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নিতে হয়েছে।


দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হন ১০ জন। প্রায় ৬০ দিন ধরে তাদের ঘুমের মান পর্যবেক্ষণ করা হয়। প্রতিদিনের ঘুমের স্কোরের ভিত্তিতে তৈরি করা হতো প্রতিযোগীদের অবস্থান।


প্রতিযোগিতায় ছিল মজার সব আয়োজন। ‘স্লিপ সিনেমা’ চ্যালেঞ্জে ঘুমের বিষয় যুক্ত করে বিখ্যাত সিনেমার দৃশ্য পুনর্নির্মাণ করতে হতো। ‘স্লিপ বিঙ্গো’তে এক সপ্তাহের ঘুমের অভ্যাস মূল্যায়ন করতে হতো। আর ‘আন্ডারকভার স্লিপ মিশন’-এ কথোপকথনের মধ্যে ‘কম্বল’ কিংবা ‘বালিশ’ শব্দ দুটি ১০ বার ব্যবহার করতে হতো, যাতে অন্যরা বুঝতে না পারেন।


চূড়ান্ত পর্বে জিনিয়া চ্যাটার্জিসহ চার প্রতিযোগী অংশ নেন। সেখানে স্মৃতিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা ও ঘুমের পরিবেশ তৈরির দক্ষতা যাচাই করা হয়। সবশেষে ঘুমের স্কোরের ভিত্তিতে বিজয়ী হন জিনিয়া। পুরস্কার হিসেবে তিনি পান ৯ লাখ ৬০ হাজার রুপি ও ওয়েকফিটের সৌজন্যে একটি ছুটি কাটানোর সুযোগ।


২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার চারটি আসরে ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন