ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ক্রিকেট

খাদের কিনারা থেকে উদ্ধার, টেস্টে হৃদয়ের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি

খাদের কিনারা থেকে উদ্ধার, টেস্টে হৃদয়ের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি

খেলাধুলা, ক্রিকেট

খাদের কিনারা থেকে উদ্ধার, টেস্টে হৃদয়ের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২৫ মিনিট আগে

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন তাওহীদ হৃদয়। কেরিয়ারের তৃতীয় টেস্টে খেলতে নেমেই প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। খেলেছেন ২৪২ রানের এক মহাকাব্যিক ও হার না মানা ইনিংস। আর এই এক ডাবল সেঞ্চুরিতেই রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন এই তরুণ ব্যাটার।

টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস:

টেস্ট ইতিহাসে বাংলাদেশি ব্যাটার হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখন হৃদয়ের দখলে। তিনি ভেঙেছেন মুশফিকুর রহিমের রেকর্ড। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করেছিলেন মুশফিক।

 

চার নম্বরে সর্বোচ্চ রানের রেকর্ড:

মুমিনুল হকের রেকর্ড ভেঙে চার নম্বর পজিশনে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার নতুন নজির গড়লেন হৃদয়। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে চার নম্বরে নেমে ১৮১ রান করেছিলেন মুমিনুল।

 

প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রান:

গত জুনে হারারেতে টেস্ট অভিষেক হওয়া হৃদয়ের শুরুর পথটা সহজ ছিল না। তবে সিলেট টেস্টের প্রথম ইনিংসে সব সমালোচনার জবাব দিলেন রেকর্ড গড়ে। ১৭১ বলে সেঞ্চুরি ছোঁয়া হৃদয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ৩০৪ বলে। বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরিকে সর্বোচ্চ রানে রূপ দেওয়ার রেকর্ড এখন তাঁরই। এর আগে ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন মুমিনুল হক।

 

টেস্ট ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড:

টেস্টের কোনো এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন হৃদয়ের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ডাবল সেঞ্চুরির ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১১টি ছক্কা। এর আগে ২০২৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরে এই রেকর্ডের মালিক ছিলেন তামিম ইকবাল।

 

টেস্ট ম্যাচের একদিনে সর্বোচ্চ রান:

বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচের কোনো একটি দিনে সর্বোচ্চ রান তোলার রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। সিলেট টেস্টের তৃতীয় দিনে তিনি একাই তুলেছেন ২১৩ রান। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টের এক দিনে ২১২ রান করে আগের রেকর্ডটি গড়েছিলেন সাকিব আল হাসান।

 

সিলেট স্টেডিয়ামে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এতদিন ছিল মাহমুদুল হাসান জয়ের দখলে। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রান করেছিলেন জয়। সেই রেকর্ড ভেঙে এবার সিলেট স্টেডিয়ামের নতুন রাজা এখন তাওহীদ হৃদয়।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন